(গত দিনের পর)
মেষপালক রাজাকে বলে, দেখুন আমি কোনো লোভে পড়ে এখানে আসিনি। কোনো পুরস্কারের জন্যও নয়। আমি শুধু সত্য ঘটনাটি বলে দিতে এসেছি। আর এসেছি এক প্রতারক, কাপুরুষকে ধরিয়ে দিতে। আপনার ভুল ভাঙাতে। এক ভুলে আপনি আপনার আদরের মেয়েটিকে তুলে দিয়েছিলেন ড্রাগনের হাতে। আরেক ভুলে আপনি মেয়েটিকে তুলে দিতে চেয়েছিলেন অপাত্রে, এক কাপুরুষের হাতে।
রাজা তার ভুল বুঝতে পারলেন। এমন সুযোগ্য বীর পুরুষকে রেখে তিনি কি না তার কন্যাকে এক ভীরু কোচম্যানের কাছে বিয়ে দিতে চেয়েছিলেন। রাজা অবশেষে সিদ্ধান্ত নিলেন। এই মেষপালকের সাথেই বিয়ে দিবেন তিনি তার কন্যাকে। কোচম্যানকে পাঠিয়ে দেয়া হবে কারাগারে। এটাই হবে কোচম্যানের ছলচাতুরী ও প্রতারণার শাস্তি।
পরদিনই মহাধুমধামে মেষপালকের সাথে রাজকন্যার বিয়ে দেয়া হলো। মেষপালক থেকে এবার তিনি হয়ে গেলেন ‘রাজ জামাতা’ প্রিন্স। (চলবে)