(গত দিনের পর)
সেখানে গিয়ে সে দেখে আসবে মনুষ্যকুলের জীবন। কিভাবে তারা কথা বলে, কিভাবে তারা জীবন কাটায়, কিভাবে তারা হাসে-কাঁদে-গান গায়।
গহিন রাত। চার দিকে ঘুটঘুটে অন্ধকার। পরীকন্যা দেখে দূরে একটি প্রাসাদের গোবাক্ষ দিয়ে ক্ষীণ আলোর রেখা ফুটে উঠছে। পিউফিন পাখির পাখায় ভর করে সে চলে যায় সেখানে। গিয়ে দেখে, এক সুদর্শন পুরুষ শুয়ে আছে বিছানায়। শুয়ে শুয়ে সে চিৎকার করছে। ভীষণ চিৎকার। যেন মরণ যন্ত্রণায় ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে তার শরীর। পরীকন্যা আর থাকতে পারে না। বেদনার্ত মানুষের চিৎকার শুনে তার মনও বেদনায় ভরে ওঠে। আর দেখা হলো না ওয়েলস দ্বীপের মানুষকুলের জীবন-যাত্রা। সে তৎক্ষণাৎ উড়ে চলে এলো তার নিজের দ্বীপ ক্যারাগোনান প্রাসাদে।
এসেই সে তার গলায় পরা মাদুলি স্পর্শ করে এবং আগের রূপ ফিরে পায়। মায়ের কাছে এসে এবার পরীকন্যা বলে, মা, মাগো! (চলবে)
