ছোট্ট বন্ধুরা,
আজ জানবে ইউরি গ্যাগারিন সম্পর্কে। বিশ্বের ইতিহাসে প্রথম মহাকাশচারী মানুষ হিসেবে তার নাম অবিস্মরণীয়। তিনি ছিলেন একজন অসম সাহসী মানুষ। মহাকাশ পরিভ্রমণ করে অক্ষত দেহে তিনি পৃথিবীতে ফিরে আসনে। এটি ১৯৬১ সালের ঘটনা।
ইউরি গ্যাগারিন ছিলেন সোভিয়েত ইউনিয়নের একজন বিখ্যাত বৈমানিক; সোভিয়েত বিমান বাহিনীর সদস্য। সোভিয়েত ইউনিয়ন দেশটি আর নেই, এ দেশ থেকে ১৫টি আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছে।
ইউরি গ্যাগারিন মহকাশযানে চড়ে সর্বপ্রথম পৃথিবী প্রদক্ষিণ করে বিস্ময় সৃষ্টি করেন। তার জন্ম ১৯৩৪ সালে। মৃত্যু ১৯৬৮ সালে, বিমান দুর্ঘটনায়। এবার ছবি দেখো। -ইমরুল হাসান