(গত দিনের পর)
তার খাবার একটি খরগোশ এসে খেয়ে ফেলছে, এমনটা দেখেও সে কিছু বলে না। বনের প্রাণী। না হয় খেয়েই গেল কিছু খাবার তার।
লোকটির এমন উদারতার সুযোগে ডাইনি বুড়ি ঘন ঘন আসে এ বাড়িতে খাবার খেতে। পেট পুরে খাবার খেয়ে সে চলে যায়। সুযোগ পেলে কিছু খাবার চুরি করেও নিয়ে যায় ডাইনি। কেউ এসব খেয়াল করে না। একটি আস্ত বড় মানুষ যে খরগোশের রূপ ধরে অন্যের বাড়ির খাবার খেয়ে চলে যেতে পারে, এমন ভাবনা কার মাথায় ঢুকবে?

এই কৃপণ ডাইনি বুড়ির আরেকটি স্বভাব হলো অন্যের ক্ষতি করা। অন্যের ভালো কোনো কিছু দেখতে পেলে তার সহ্য হয় না। সারাক্ষণ অন্যের অনিষ্ট চিন্তায় কিটমিট করে তার মন। আর এ কারণেই ব্ল্যাক আর্ট রপ্ত করেছে সে। সুযোগ পেলেই সে তার কালো বিদ্যা চালিয়ে দেয়। অন্যের ক্ষতি করে বড় আনন্দ পায় সে। (চলবে)