(গত দিনের পর)
আরেকটি কথা। এই কৃপণ ডাইনি বুড়ির এক পরমা সুন্দরী নাতনি আছে। যেমনি তার রূপ, তেমনি তার মায়ায় ভরা মন। অন্যের দুঃখে দুঃখি হয়, অন্যের কষ্টে কষ্ট পায় সে। তাই, অন্যের উপকারে সদা তৎপর থাকে মেয়েটি। তার দাদিমার সম্পূর্ণ বিপরীত গুণ পেয়েছে মেয়েটি। আসলে মেয়েটি জানতোই না যে, তার দাদিমা এক মহা জাদুকর, ডাইনি। জাদু-টোনা ও বান চেলে সে সদা অতিষ্ঠ করে রাখে আশপাশের মানুষগুলোকে।
আরেকটি মজার বিষয় হলো, এই সুন্দরী নাতনিটির কারণেই এলাকার সবাই কৃপণ ডাইনিকে সম্মান করে চলে। তাকে তোয়াজ করে। সামনা সামনি পড়লে কুর্ণিশ করে সবাই। মাথার হ্যাট নামিয়ে সম্মান দেখায়।
একদিনের ঘটনা। বুড়ি নিজের গায়ে মন্ত্র চেলে খরগোশের রূপ নেয়। তারপর চলে যায় ওই ভদ্রলোকটির প্রাসাদে খাবার খেতে। টেবিলে সাজানো খাবার চুরি করে খাচ্ছিল সে। (চলবে)
