জুন-২৬
১৫৩৯ : বক্সারের নিকটবর্তী চৌসারের যুদ্ধে শের শাহের কাছে হুমায়ুন পরাজিত হয়।
১৮৩০ : রাজা চতুর্থ উইলিয়াম ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন।
১৮৩০ : ইংল্যান্ডের রাজা চতুর্থ জর্জের মৃত্যু।
১৮৩৮ : ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম।
১৮৪২ : ইংরেজ সৈন্য চীনের সাংহাই বন্দর অধিকার করে।
১৯০০ : চট্টগ্রাম যুব বিদ্রোহের ফিল্ড মার্শাল গণেশ ঘোষের জন্ম।
১৯১৪ বিশ্বের অন্যতম সেরা মহিলা ক্রীড়াবিদ ডিডরিকসন জাহারিয়াসের জন্ম।
১৯৪৫ সানফ্রানসিসকো সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি জাতিসংঘ সনদ স্বাক্ষর করেন।
১৯৬০ গণপ্রজাতন্ত্রী মালাগাছি নামে মাদাগাস্কার স্বাধীনতা অর্জন করে।
১৯৭৫ ভারতে জরুরি অবস্থা প্রবর্তন করা হয়।
১৯৭৮ দক্ষিণ ইয়েমেনে সামরিক অভ্যুত্থান ঘটে।
১৯৯১ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রায় ৪০০ পৃষ্ঠার পাণ্ডুলিপি লন্ডনে নিলামে উঠলে ভারত সরকার ২৬ হাজার ৬০০ পাউন্ড দামে তা কিনে নেন।
১৯৯২ তিনবিঘা করিডর বাংলাদেশী নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়।
১৯৯৪ শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যু।