ছোট্ট বন্ধুরা,
তোমরা প্রতিদিন কয়েক ঘণ্টা ঘুমিয়ে থাকো, তাই না? ঘুম কী? কোনো কোনো বিজ্ঞানী বলেন, ঘুম মানুষের একটি সহজাত ধর্ম এবং এটিই শরীরের মূল চাহিদা। ঘুমের মাধ্যমে শরীর ও মন বিশ্রাম পায়। সারা দিনের কাজকর্ম, ব্যায়াম ইত্যাদি কারণে আমরা ক্লান্ত হই, আর ঘুমের মধ্য দিয়ে শরীর, পেশি, মন ও মস্তিষ্ক বিশ্রাম লাভ করে ও শক্তি সঞ্চয় করে। প্রতিদিন নিয়মিত ঘুমাতে হয়। এতে স্বাস্থ্য ভালো থাকে।
এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান
