(গত দিনের পর)
পরীরা যখন এভাবে নেচে নেচে গান গাইছিল, ঠিক তখন সেই কৃষক যুবকটি চলে আসে সেখানে। প্রথমে সে বুঝতে পারেনি এরা কারা। যখন বুঝতে পারে এরা পরী, যুবকটি অবাক হয়ে যায়। ভাবে, তা হলে কি গতকালকের সেই মেয়েটিও পরী ছিল?
যুবকের এই অবাক হওয়া মুখের ছবি অন্ধকারেও দেখতে পায় পরীরানী। সে যুবকটির কাছে এসে বলে, এসো বৎস, এসো। তোমাকে দিয়েই হবে সব কাজ। ভয় পেও না তুমি। পরীরানী যুবকটিকে ওই আরশি ঝুলানো মন্ত্রপূত বাঁশের খুঁটির কাছে নিয়ে আসে। তারপর খুঁটির চার পাশে অন্য পরীদের সাথে তাকে নাচতে বলে। যুবকটি নাচতে থাকে অন্য পরীদের সাথে।
নেচে নেচে ছয় পাক দেয়ার পর পরীরানী সবাইকে নাচ থামাতে বলে। এরপর যুবকটিকে নিয়ে যায়, বাঁশের সাথে ঝুলানো সেই আরশির কাছে। বলে, হে যুবক, তুমি চোখ বন্ধ করো। যুবকটি চোখ বন্ধ করে। পরীরানী বাঁশের খুঁটি থেকে আরশিটি নামিয়ে যুবকের সামনে মেলে ধরে। (চলবে)
(গত দিনের পর)পরীরা যখন এভাবে নেচে নেচে গান গাইছিল, ঠিক তখন সেই কৃষক যুবকটি চলে আসে সেখানে। প্রথমে সে বুঝতে পারেনি এরা কারা। যখন বুঝতে...
