(গত দিনের পর)
যুবকটি বলে, আমি দেখতে পাচ্ছি, ওই দেবদারু গাছটির গোড়ায় মাটির নিচে স্বর্ণখচিত একটি ডালা।
পরীরানী তখন আরো কয়েকটি মন্ত্র পড়ে ফুঁক দেয় আরশিতে। তারপর বলে, এখন কী দেখতে পাচ্ছ হে যুবক?
যুবকটি বলে, আমি দেখতে পাচ্ছি স্বর্ণের ডালাটি খুলে যাচ্ছে।
রানী বলে, আর কী দেখতে পাচ্ছ হে যুবক? যুবক বলে, ডালার ভিতরে একটি ভোমরা দেখতে পাচ্ছি।
পরীরানী বলেন, হ্যাঁ পাওয়া গেছে রহস্য। এবার তোমাকে যে কাজটি করতে হবে, সেটি বড় কঠিন। আজ চলে যাও তুমি বাড়ি। কাল তোমাকে যে কাজটি করতে হবে, সেটি ভালো করে শুনে নাও।
‘কাল রাত যখন গভীর হবে, তুমি চলে যাবে ওই দেবদারু গাছের নিচে। সাথে শাবল নিয়ে যাবে। গাছের গোড়া খুঁড়ে তুমি ওই স্বর্ণের ডালাটি তুলে আনবে উপরে। এরপর ডালার ভিতর থেকে বের করে আনবে ভোমরাকে। ওটাকে শক্ত করে ধরে দিবে ছুট। দৌড়ে তুমি চলে আসবে এই ছোট্ট পাহাড় টিলার পাদদেশে। (চলবে)
(গত দিনের পর)যুবকটি বলে, আমি দেখতে পাচ্ছি, ওই দেবদারু গাছটির গোড়ায় মাটির নিচে স্বর্ণখচিত একটি ডালা।পরীরানী তখন আরো কয়েকটি মন্ত্র পড়ে ফুঁক দেয় আরশিতে। তারপর...
