ছোট্ট বন্ধুরা,
তোমরা জানো, বাঁশ বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। এটি দিয়ে ঘরের খুঁটি, বেড়া, দরজা ইত্যাদি তৈরি করা হয়। অনেকে বাঁশ দিয়ে আসবাবপত্র তৈরি করেন। তোমরা হয়তো বাঁশের চেয়ার, টেবিল, খাট, দোলনা প্রভৃতি দেখে থাকবে। কুলা, চালুন, মাছ রাখার খালুই ইত্যাদিও তৈরি করা হয় বাঁশ দিয়ে। দালান তৈরি করতেও বাঁশ কাজে লাগে।
শহরের তুলনায় গ্রামে বাঁশের ব্যবহার বেশি।
এবার ছবি দেখো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
- ইমরুল হাসান