(গত দিনের পর)
যুবকটি দেখে অন্ধকারেরও চোখ আছে। রাত সবাইকে দেখতে পায়, কিন্তু রাতকে কেউ দেখতে পায় না। রাত যেন তাকে ডেকে ডেকে বলছে, আর এগিয়ো না হে যুবক। আর এগিয়ো না। সামনে মহাবিপদ। সাবধান হও!
যুবকটি আবার শুনতে পায়, এবার অন্য কণ্ঠে, অন্য কেউ। যুবকটি বুঝতে পারে, পরীরানী তাকে সাহস জুগিয়ে বলছে। এগিয়ে যাও হে যুবক। ভয় পেও না। তুমিই পারবে। এ কাজ তুমিই পারবে। তুমি না পারলে বিপদ হবে সবার। ওই ডাইনি বুড়ি জাল পেতে রেখেছে। সে জালে সবাই জড়িয়ে যাবে। সমূহ ক্ষতি হবে সবার। তুমিই পারবে, সেই ক্ষতি থেকে, সেই ডাইনি বুড়ির হাত থেকে সবাইকে মুক্ত করতে। গহিন অন্ধকারে এমনি এক সাহসী বাণী শুনতে পায় সে।
অবশেষে চলে আসে যুবকটি সেই দেবদারু গাছের তলায়। গাছটির দক্ষিণ দিকের গোড়ায় নির্দিষ্ট স্থানে এবার শাবল বসিয়ে দেয় সে। কয়েক কোপ মারতেই টুং করে এক শব্দ হয় মাটির তলা থেকে। ছ্যাৎ করে কেঁপে উঠে যুবকের বুক।
(চলবে)
(গত দিনের পর)যুবকটি দেখে অন্ধকারেরও চোখ আছে। রাত সবাইকে দেখতে পায়, কিন্তু রাতকে কেউ দেখতে পায় না। রাত যেন তাকে ডেকে ডেকে বলছে, আর এগিয়ো...
