(গত দিনের পর)
এসব ভাবতে ভাবতে যুবকটি সাগরের কিনারে ছোট্ট পাহাড়-টিলার পাদদেশে এসে দাঁড়ায়। বুক ভরে শ্বাস নেয়। এবার সে বেয়ে বেয়ে ওঠতে থাকে টিলার চূড়ায়। টিলা বেয়ে বেয়ে উপরে উঠছে সে। হঠাৎ থেমে গেল তার পা। তার কাছে মনে হলো, তার বাম পা ধরে রেখেছে কেউ। তাকে উপরে উঠতে দিচ্ছে না সে। কে তুমি? প্রায় চিৎকার দিয়ে ওঠে কৃষক যুবকটি। নিচ থেকে তার পা শক্ত করে ধরা। যুবকটি চেষ্টা করছে টিলার চূড়ায় ওঠার। কিন্তু পারছে না। ফিরে তাকাল সে। এক হাতে তার ভোমরা ধরা। আর অন্য হাতে সে ধরে রেখেছে পাহাড়ের খাঁজ। নিজের ভার সামাল দিতেও বড় কষ্ট হচ্ছে তার। হঠাৎ নিচের দিকে তাকিয়ে সে ভয়ে নির্বাক হয়ে যায়। কেঁপে ওঠে তার সারা শরীর! এ যে সেই ডাইনি বুড়ি। তার পা ধরে রেখেছে। পাহাড়ের চূড়ায় তাকে উঠতে দিচ্ছে না। মরণপণ শক্তিতে ডাইনি আষ্টেপৃষ্ঠে ধরে রেখেছে যুবকের পা। (চলবে)
