(গত দিনের পর)
যুবকটিও মরিয়া হয়ে আছে টিলার চূড়ায় ওঠার। গায়ের সব শক্তি দিয়ে সে এক ঝাঁকুনি দিলো পা। যে করেই হোক, ছাড়িয়ে নিতে হবে ডাইনির কবজা থেকে। ঝাঁকুনি দেয়ার সাথে সাথে ডাইনির হাত ছুটে যায় তার পা থেকে। নিচে তাকিয়ে দেখে, বৃদ্ধা ডাইনি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে নিচে। আরো নিচে, আরো নিচে।
যুবকটি এবার মুক্ত। সে আবার ওপরে উঠতে থাকে। অল্প কিছুক্ষণ পরই সে টিলার চূড়ায় চলে আসে। তারপর গায়ের সব শক্তি দিয়ে সে ছুড়ে ফেলে দেয় ভোমরাকে সাগরের জলে। দূর থেকেও সে দেখতে পায় গনগনে আগুনের একটি টুকরা টুব করে ডুবে গেল। শান্ত নীল জলের অতল তলে ডুবে গেল ভোমরাটি। নেমে এলো যুবক টিলার চূড়া থেকে নিচে। (চলবে)
