ছোট্ট বন্ধুরা,
তোমরা গতদিন জেনেছ, কাঁঠাল বেশ সস্তা আর পুষ্টিকর। তোমরা জেনে হয়তো অবাক হবে যে, এত সস্তায় এত পুষ্টি উপাদান অন্য কোনো ফলে পাওয়া যায় না। কী আছে কাঁঠালে? শর্করা, আমিষ, চর্বি, জলীয় অংশ, আঁশ, ফসফরাস, ক্যালসিয়াম, লৌহ, ভিটামিন-এ, পটাশিয়াম, থায়ামিন, ভিটামিন-সি, রাইবোফ্লাবিন ইত্যাদি কাঁঠালের পুষ্টি উপাদান। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান