(গত দিনের পর)
তিনি তার জাহাজ নিয়ে চলে যান সাগর থেকে মহাসাগরে, সমদ্র থেকে মহাসমুদ্রে, দেশ থেকে দেশান্তরে।
এক দেশ থেকে পণ্য কিনে তিনি অন্য দেশে যান। সেখানে বিক্রি করেন পণ্যগুলো। প্রচুর লাভ হয় তার। কাঁড়ি কাঁড়ি টাকা চলে আসে হাতে। তাই দেশের সেরা ধনীদের একজন তিনি। অথচ, টাকা-পয়সা তাকে সুখ দিতে পারেনি। নাসোস বলেন, ‘একটি মাত্র সুখের মুহূর্ত এসেছিল আমার জীবনে। সেই মুহূর্তটিকে খুঁজে ফিরি আমি, দেশ হতে দেশান্তরে। সাগর থেকে মহাসাগরে। আবার কি ফিরে আসবে সেই মুহূর্ত? আসবে না হয়তো কোনো দিন। আসবে কি?’ নাসোস সেই সুন্দর সুখের মুহূর্তের কথা ভেবে ভেবে বেহালায় সুর তুলছেন। বিষাদিত সুর।
বন্ধুরা বলে, সাগরের বিশালত্বের মতোই নাসোসের মন। (চলবে)
