আগস্ট-০৫
১৮৮৯ : ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ও সংগঠক কমরেড মুজফ্ফর আহমদের জন্ম।
১৮৯২ : ‘দি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য প্রমোশন অব ফাইন আর্টস ও ন্যাশনাল আর্ট গ্যালারি’ প্রতিষ্ঠিত হয়।
১৮৯৫ : সমাজতন্ত্র ও মার্কবাদের অন্যতম প্রবক্তা ফ্রিডরিখ এঙ্গেলসের মৃত্যু।
১৯০৫ : বঙ্গদেশ বিভক্ত করার জন্য বঙ্গভঙ্গ আইন ঘোষিত হয়।
১৯১৪ : মার্কিন যুক্তরাষ্ট্রের ওহিওতে প্রথম বৈদ্যুতিক ট্রাফিক সঙ্কেত ব্যবস্থা প্রবর্তিত হয়।
১৯১৫ : জার্মান বাহিনী ওয়ারশাতে প্রবেশ করে।
১৯২৪ : তুরস্কে বহু বিবাহ নিষিদ্ধ করা হয়।