(গত দিনের পর)
একসময় নাসোস দেখতে পেলেন, ‘কুয়াশার মতো শুভ্র এক সুন্দর অবয়ব’ চাঁদটাকে ঘিরে ধরেছে। নাসোস দেখছেন, শুভ্র অবয়বটি ধীরে ধীরে আরো ঘনীভূত হচ্ছে। এমন দৃশ্য দেখে অবাক হলেন নাসোস। কী অপার্থিব, কী অপরূপ!
একসময় নাসোসের মনে হলো ওই শুভ্র অবয়বটি চাঁদের দেশ থেকে ধীরে ধীরে নিচে নেমে আসছে। হ্যাঁ, তাই তো! তার জাহাজের দিকেই তো এগিয়ে আসছে সে! কী ওটা? নাসোস নিজেকেই প্রশ্ন করেন।
শান্ত নীল নিঃস্তব্ধ জলে ভেসে চলা জাহাজের পাটাতনে নাসোস একা। সন্ধ্যা রাতে আবছা জ্যোৎস্নায় তিনি বড় একা। নাবিকেরা উপরে কেবিনের জলসা ঘরে পানরত। হৈ হুল্লোড় করছে, মারামারি করছে, গড়াগড়ি খাচ্ছে। (চলবে)
(গত দিনের পর)একসময় নাসোস দেখতে পেলেন, ‘কুয়াশার মতো শুভ্র এক সুন্দর অবয়ব’ চাঁদটাকে ঘিরে ধরেছে। নাসোস দেখছেন, শুভ্র অবয়বটি ধীরে ধীরে আরো ঘনীভূত হচ্ছে। এমন...
