(গত দিনের পর)
জাহাজের পাটাতন থেকে সেই শব্দ হালকা-অস্পষ্ট শোনা যায়, আবার যায় না। এটাই তাদের নিত্যদিনের কর্ম। তারা কেউ জানে না, এমন পূর্ণিমার রাত আসে শুধু হৃদয়ের বেদনা খুঁড়ে উপভোগ করার জন্য। বেদনাকেও উপভোগ করা যায়। ভালোবাসা যায়। নিজেকে বেদনার কাছে সঁপে দেয়া যায়। জাহাজের উপরের কেবিনে মাতাল নাবিকেরা এমন খবর জানে না। এমন নীল জলেরও যে প্রাণ আছে, মায়া আছে, আছে ভালোবাসা- এসবের কিছুই তারা জানে না।
কিন্তু নাসোসের বেহালা সেই সুরই তো তুলছে। বেহালার সুর তাকে ভুলিয়ে দিচ্ছে দুনিয়া, ভুলিয়ে দিচ্ছে এই পার্থিব জগৎ। এই পৃথিবী, এই সাগর, এই আকাশ, ওই চাঁদ। সব ভুলে যাচ্ছে নাসোস। বেহালার সুর তাকে নিয়ে যাচ্ছে স্বপ্নের জগতে। (চলবে)
(গত দিনের পর)জাহাজের পাটাতন থেকে সেই শব্দ হালকা-অস্পষ্ট শোনা যায়, আবার যায় না। এটাই তাদের নিত্যদিনের কর্ম। তারা কেউ জানে না, এমন পূর্ণিমার রাত আসে...
