ছোট্ট বন্ধুরা,
তোমরা বিভিন্ন ধরনের বাঘ সম্পর্কে জানো, তাই না? হয়তো চিতা সম্পর্কেও তোমাদের ধারণা আছে! এটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী। ঘণ্টায় প্রায় ১২২ কিলোমিটার বেগে দৌড়াতে পারে।
ভারত ও পূর্ব আফ্রিকার কোনো কোনো এলাকায় চিতা আছে, ইরানেও কিছু আছে।
চিতাবাঘ (লেপার্ড) ও চিতার মধ্যে পার্থক্য অনেক। চিতার মাথার আকার শরীরের তুলনায় ছোট। লেজ প্রায় ৯০ সেন্টিমিটার লম্বা। অন্যান্য বাঘের মতো চিতাও মাংসাশী। তার মানে মাংসভোজী। এরা বিভিন্ন ধরনের প্রাণী শিকার করে মাংস খায়।
বর্তমানে চিতা একটি বিরল প্রাণী। এর সংখ্যা খুবই কমে গেছে। দূষিত পরিবেশ আর খাদ্যের অভাবই এর মূল কারণ।
- লোপাশ্রী