(গত দিনের পর)
তখন এক জলপরী সাগরের কোল থেকে উঠে এসেছিল তার কাছে। কথা বলেছিল। কী কথা? মনে নেই তার।
শুধু মনে আছে নাসোস জলপরীকে ধরতে চেয়েছিলেন। হাত বাড়িয়েছিলেন। কিন্তু তার আগেই ঝাঁপ দিয়ে চলে গিয়েছিল সে। যাবার কালে বলে গিয়েছিল, ‘এমন স্বপ্নিল রাতটাকে কত সহজেই হারিয়ে ফেললে তুমি।’ সেই দিন থেকেই জলপরী কেড়ে নিয়েছে নাসোসের ঘুম। কেড়ে নিয়েছে সুখ, শান্তি। আজও নাসোস ঘুমাতে পারেন না, জেগেও থাকতে পারেন না। জলপরীর সেই চলে যাওয়ার বেদনা, সেই স্বপ্নিল স্মৃতি আজও তাকে তাড়িয়ে বেড়ায়। তবে কি এই জাহাজের পাটাতনে আকাশ থেকে নেমে আসা এই নারীই সেই? এই নারীই কি আগের দেখা দেয়া সেই জলপরী? বিস্ময়ে হতবাক নাসোস। (চলবে)
(গত দিনের পর)তখন এক জলপরী সাগরের কোল থেকে উঠে এসেছিল তার কাছে। কথা বলেছিল। কী কথা? মনে নেই তার। শুধু মনে আছে নাসোস জলপরীকে ধরতে...
