(গত দিনের পর)
বেহালার সুর যেন আরো ধীরলয়ে বাজছে। তার ডান হাতে ধরা বেহালার ছরা যেন কাঁদছে। করুণ ও মোহনীয় কান্না। অথচ তার শরীর নিশ্চল স্থবির। চোখে পলক ফেলতেও ভুলে গেছেন তিনি।
জাহাজটি এগিয়ে যাচ্ছে পশ্চিমে, দিগন্তের পাড়ে। জাহাজের ডেকের ওপর আর কেউ নেই। নাবিকেরা সবাই উপরে, পানশালায় আমোদ করছে। পান করছে, নাচছে, ঢলে পড়ছে। নিচে ডেকের পাটাতনে কী হচ্ছে সে খেয়াল নেই কারো। যেন চেতনা হারা, এলিয়ে পড়ছে কেউ- এর গায়ে ও, ওর গায়ে এ।
এদিকে পাটাতনে নেমে এসে পরীটি দাঁড়িয়ে রইল নাসোসের সামনে। যেন হাত বাড়ালেই তাকে ধরে ফেলা যায়। না, নাসোস সেই ভুল আর করবেন না। (চলবে)