(গত দিনের পর)
যে ভুল করেছিলেন তিনি ভূমধ্যসগারের কোলে। ভুলের খেসারত এখনো তাকে দিতে হচ্ছে। আজকের পরীটির দিকে সে আর হাত বাড়াবে না। ধরতে চেষ্টা করবে না। ধরতে চাইলে যদি চলে যায়। নাসোসের কাছে মনে হলো, পরীটি বুঝি কারোর অপেক্ষায় আছে। আকাশ থেকে আর কারা নেমে আসবে?
নাসোস পলকহীন চোখে স্বপ্নতাড়িত। অবাক বিস্ময়ে বিমোহিত। তিনি জানেন না, তার বেহালায় কী সুর বাজছে। কোন সুরে নেমে এসেছে জলপরী। বেহালার সুরধ্বনিতে দেহ তার তরঙ্গায়িত। নাচের তরঙ্গ। এমন সময় নাসোস দেখতে পেলেন, চাঁদেও জ্যোৎস্নার ভিতর থেকে আরো একটি পরী নেমে এলো জাহাজের ডেকে। তারপর আরো একটি, তারপর আরো, আরো। অপরূপ সুন্দরী সবাই। সবার পরনেই শুভ্র শাড়ি। (চলবে)
(গত দিনের পর)যে ভুল করেছিলেন তিনি ভূমধ্যসগারের কোলে। ভুলের খেসারত এখনো তাকে দিতে হচ্ছে। আজকের পরীটির দিকে সে আর হাত বাড়াবে না। ধরতে চেষ্টা করবে...
