ছোট্ট বন্ধুরা,
তোমরা সবাই গরু চেনো। গ্রামের বন্ধুরা নিশ্চয়ই বেশি চেনো। আজ তোমরা জানবে বিশেষ ধরনের গরু জিবুর কথা।
জিবু হচ্ছে কুঁজঅলা গৃহপালিত ষাঁড়। এ ষাঁড় বা গরু কোথায় দেখা যায়? এশিয়া ও পূর্ব আফ্রিকায়। ১৯ শতক থেকে যুক্তরাষ্ট্রেও এটি দেখা যায়। সেখানে জিবুকে একসময় বলা হতো ব্রাহ্ম ক্যাটল (Brahma cattle)। মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং উপসাগরীয় দেশগুলোয়ও এ প্রাণী পাওয়া যায়।
অনেক অঞ্চলে জিবু লাঙল টানে। বিভিন্ন রঙের জিবু আছে, যেমন- মিশ্র কালো, ধূসর বা পিঙ্গল বর্ণের। জিবুর পা লম্বা এবং এটি দেখতে আকর্ষণীয়।
এবার ছবি দেখো।