জানো, আফ্রিকার ইথিওপিয়া ও কেনিয়া সীমান্তে তারকানা হ্রদের অবস্থান । এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী মরুহ্রদ এবং বিশ্বের সবচেয়ে বড় অ্যালকানিন হ্রদ। আয়তনে এটি বিশ্বের ২২তম হ্রদ। এর পানি পেয়। প্রাকৃতিক রূপেও হ্রদটি অনন্য।
হ্রদের দৈর্ঘ্য প্রায় ২৯০ কিলোমিটার এবং এর প্রশস্ততা সর্বোচ্চ ৩২ কিলোমিটার। আয়তন প্রায় ছয় হাজার ৪০৫ বর্গকিলোমিটার। গড় গভীরতা ৩০ দশমিক ২ মিটার। সর্বোচ্চ গভীরতা ১০৯ মিটার। সাগরসমতল থেকে হ্রদটির উচ্চতা ৩৬০ মিটারের বেশি। এ হ্রদ প্রায় এক লাখ ৩০ হাজার ৮৬০ বর্গকিলোমিটার এলাকার বৃষ্টির পানি ধারণ করতে পারে। তিনটি নদী- ওমো, তার্কুয়েল ও কেরিও এ হ্রদে মিশেছে। তার মানে এ তিনটি নদী হ্রদটির পানির প্রধান উৎস। হ্রদটির কোনো পানিনির্গমনপথ নেই। এখানকার আবহাওয়া গরম ও শুষ্ক। তাই বাষ্পাকারে হ্রদের পানি কমে। তারকানা হ্রদ মৎস্য সম্পদে সমৃদ্ধ। এখানে প্রায় ৫০ প্রজাতির মাছ রয়েছে।
হ্রদে সরীসৃপ আছে। এখানে আগে আফ্রিকার সবচেয়ে বেশি নীল কুমির পাওয়া যেত। ১৯৬৮ সালে এর সংখ্যা ছিল প্রায় ১৪ হাজার। এখন এর সংখ্যা অনেক কম। বর্তমানে হ্রদে প্রচুর পরিমাণে কচ্ছপ রয়েছে। তারকানা প্রচুর পাখি ও স্তন্যপায়ীর আবাস। হ্রদ এলাকায় রয়েছে জেব্রা, গজলা ইত্যাদি প্রাণী। এগুলোকে শিকার করে চিতা ও সিংহ। এখন হাতি ও কালো গন্ডার এখানে দেখা যায় না। হ্রদের উত্তর দ্বীপ, মধ্য দ্বীপ ও দক্ষিণ দ্বীপ বিখ্যাত। এগুলো অগ্নিগিরিসদৃশ। তারকানা পর্যটক আকর্ষক। হ্রদ-এলাকার কানাপোই একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
জানো, আফ্রিকার ইথিওপিয়া ও কেনিয়া সীমান্তে তারকানা হ্রদের অবস্থান । এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী মরুহ্রদ এবং বিশ্বের সবচেয়ে বড় অ্যালকানিন হ্রদ। আয়তনে এটি বিশ্বের...
