(গত দিনের পর)
মুঠো করে ধরে ফেললেন জলকন্যার রেশমি জুল।
জাহাজের ডেকে এক আর্তচিৎকার উঠল তখন। ঘটনার আকস্মিকতায় অন্য পরীরা ভয়ে ঝাঁপ দিলো সাগর জলে। ডুবে গেল সবাই নীলজলের গহিনে। শুধু প্রথম জলপরীটা ধরা পড়ল নাসোসের হাতের মুঠোয়।
মরমি হাতের স্পর্শ পেয়ে পরীকন্যার গায়ের পোশাকে পার্থিব রূপ চলে এলো। চাঁদের আলোয় পরীর ছায়া পড়ল নাসোসের গায়ে। এতক্ষণ চাঁদের জ্যোৎস্নায় পরীদের গায়ের কোনো ছায়া পড়েনি পাটাতনে।
এমন পরিস্থিতিতে পরীকন্যার আর কোনো উপায় রইল না। পালিয়ে যাওয়ার সুযোগ রইলো না তার। এক মর্ত যুবকের হাতে ধরা পড়ে পার্থিব রূপ নিলো জলপরী। (চলবে)