(গত দিনের পর)
এমন উচ্ছৃঙ্খল হৈ হুল্লোড় শুনে নাসোসের দৃষ্টি ক্ষণিকের জন্য চলে গেল উপরে। নাবিকদের দিকে। তাদের চোখে মুখে ভয়ার্ত অশুভ ইঙ্গিত। নাসোস দেখছেন, নাবিকরা এদিকেই ছুটে আসছে। হুড়মুড় করে আসছে তারা। জলপরীকে ধরে নিয়ে যাবে? না, তা হতে পারে না। তার আগেই নাবিকদের থামাতে হবে। নাবিকেরা ছুটে আসছে, আর বলছে, ওহে যুবক ক্যাপ্টেন! আপনি এতদিন মেয়েটিকে লুকিয়ে রেখেছিলেন আপনার কেবিনে? এবার আমাদের মাঝে ছেড়ে দিন। ছেড়ে দিন তাকে আমাদের হাতে।
নাসোস ভাবছেন- কী করব এখন? চুলের মুষ্টি ধরে রাখা মেয়েটিও করুণ চোখে তাকিয়ে আছে নাসোসের দিকে। ভয় ও আতঙ্কে দিশেহারা মেয়েটি। নাসোসকে সে অনুনয় বিনয় করে বলছে, ‘ছেড়ে দাও আমায়, যেতে দাও, আমাকে বাঁচতে দাও, নাসোস! (চলবে)