জানো, নভোসাইর্বিস্ক চিড়িয়াখানা একটি বনায়িত-উদ্যানের বিশ্বসম্পদ। এ চিড়িয়াখানা বিশ্বখ্যাত বিজ্ঞানভিত্তিক প্রতিষ্ঠান এবং পর্যটক আকর্ষক কেন্দ্র হিসেবে গণ্য। এটি চালু হয় ১৯৪৭ সালে। চিড়িয়াখানাটি রাশিয়ার এশীয় ভূখ-ের শহর নভোসাইর্বিস্কে অবস্থিত। এ শহর প্রতিষ্ঠিত হয় ১৮৯৩ সালে। বর্তমানে এটি রাশিয়ার তৃতীয় বৃহত্তম শহর এবং এর লোকসংখ্যা প্রায় ১৫ লাখ। প্রতি বছর প্রায় সাত লাখ পর্যটক এ শহরে আসেন।
নভোসাই্ির্বস্ক চিড়িয়াখানায় রয়েছে ৩৯৯ প্রজাতির প্রায় চার হাজার প্রাণী।
এর ১২০ প্রজাতির বেশি বিরল ও বিলুপ্তপ্রায়। বিশ্বের এক শ’য়ের বেশি চিড়িয়াখানার সাথে রয়েছে নভোসাইর্বিস্ক চিড়িয়াখানার যোগাযোগ এবং এটি ইউরোপীয় চিড়িয়াখানা ও অ্যাকুয়ারিয়াম সঙ্ঘের সদস্য।
এ চিড়িয়াখানাই শুধু ইন্টারন্যাশনাল ডাইরেক্টর’স ইউনিয়নে প্রবেশাধিকার পেয়েছে। চিড়িয়াখানাটির প্রাণীবিষয়ক দল প্রাণী সংরক্ষণ এবং বিরল ও বিপন্নপ্রায় প্রজাতির বংশবিস্তারের কাজে বিশেষভাবে দক্ষ।
