(গত দিনের পর)

নাসোসের কণ্ঠ আরো গম্ভীর হয়, আরো তীক্ষè হয়। এর আগে কখনো এমন কঠিন স্বরে নাবিকদেরকে আদেশ করেননি তিনি। নাসোস বলছেন, ‘আমার অবাধ্য হয়োও না তোমরা। তা হলে পরিণাম তোমাদের ভয়ঙ্কর হবে।’
এ কথায় নাবিকরা দ্বিগুণ চিৎকার দিয়ে বলে, ‘কে ওই মেয়েটি? তাকে আপনি কোথায় লুকিয়ে রেখেছিলেন? জাহাজে কোনো নারীকে লুকিয়ে রাখা অন্যায়। আপনি সেই অন্যায় করেছেন। আর এখন আমাদেরকে ধমকাচ্ছেন? আমরা শুনবো না আপনার কথা। জাহাজে কোনো নারীকে রাখা যায় না। এটা অপরাধ। আপনি সেই অপরাধ করেছেন। দেশ থেকে এক মেয়েকে নিয়ে লুকিয়ে রেখেছেন আপনার কেবিনে। এবার মেরে ফেলবো আমরা আপনাকে। না হয় মেয়েটিকে আমাদের হাতে তুলে দিন।’
(চলবে)