(গত দিনের পর)
ভারসাম্যহীন মাতালদের কেউ কেউ নেমে এসেই ডেকের ওপর হুমড়ি খেয়ে পড়ে। দু’জন নাবিক দুঃসাহস নিয়ে এগিয়ে যায় নাসোসের কাছে। হাত বাড়ায় জলপরীর দিকে।
তাকে ছিনিয়ে নিয়ে যাবে। আর তখনই নাসোস তার হাতে ধরা বেহালা দিয়ে আঘাত করলেন সেই নাবিকের মাথায়। ভিড়মি খেয়ে পড়ে গেল সে ডেকের ওপর। ফিনকি দিয়ে রক্ত বেরুল মাথা ফেটে। বেহালাও ভেঙে দু’টুকরো হয়ে গেল নাসোসের। এখন কিভাবে রুখবেন তিনি অন্য নাবিকদেরকে?
ঠিক এই সময় নাবিকেরা দ্বিধাবিভক্ত হয়ে গেল। বয়স্ক নাবিকদের কেউ কেউ ক্যাপ্টেনের পক্ষ নিয়ে দাঁড়ালেন। তারা বললেন, থামো তোমরা। নাসোস আমাদের জাহাজের ক্যাপ্টেন। তার কথা আমাদের শুনতে হবে। ক্যাপ্টেন যদি অন্যায় করে থাকেন, তিনি শাস্তি পাবেনই। (চলবে)