(গত দিনের পর)
জলপরী হারিয়ে গেল তার জীবন থেকে। তার জাহাজের নাবিকদের কারণেই আজ তাকে হারাতে হলো জলপরীকে।
ধীরে ধীরে নাসোস নোঙরের শিকল বেয়ে উপরে উঠে আসেন। পেট্রোস আর মার্টিকোস নামের দুই নাবিক, যারা এই হাঙ্গামায় নাসোসের পক্ষেই লড়েছিলেন, এগিয়ে এলেন তারা ক্যাপ্টেনের কাছে। তাকে হাত ধরে টেনে তুলে আনলেন উপরে। নাসোসকে পেয়ে তারা কতই না খুশি। যাক, তাদের ক্যাপ্টেন মরেননি। পেট্রোস সোৎসাহে বলেন, স্বাগতম ক্যাপ্টেন নাসোস। আমরা ভাগ্যবান যে আবার আপনাকে ফিরে পেলাম আমাদের মাঝে।
নাসোস বললেন, ‘চলো পাটাতনের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা লাশগুলো পরিষ্কার করি। লাশে আর রক্তে মাখামাখি হয়ে আছে ডেক। সবাই লেগে পড়ল কাজে। (চলবে)