(গত দিনের পর)
দেখতে না দেখতেই জাহাজের ডেক আবার আগের মতো পরিষ্কার হয়ে গেল। নোঙর তোলা হলো জাহাজের। ফের তারা যাত্রা শুরু করলেন সিসিলি দ্বীপের দিকে।
সিসিলি দ্বীপে পৌঁছে জাহাজের পণ্যগুলো খালাস করা হলো। অধিক দামে বিক্রিও করে ফেলা হলো পণ্যগুলো। এরপর আর কোনো বাণিজ্য যাত্রা নয়, নাবিকদেরকে নিয়ে নাসোস ফিরে এলেন তার নিজ দেশে, তার প্রিয় ভেস্তেসা শহরে। কিন্তু নাসোসের যে আর কোনো কিছুই ভালো লাগে না। সেই জলপরীকে আজও ভুলতে পারেননি তিনি। জলপরীর মুখে তার নামের উচ্চারণ এখানো প্রতিধ্বনি হয়ে বাজে।
ভেস্তেসা শহরে তার বাড়ির বারান্দায় প্রতিদিন সন্ধ্যা নামে। প্রতিদিন তিনি বেহালায় সুর তোলেন। আর তখন বেহালার নিক্কন ধ্বনির প্রতিধ্বনি বেজে ওঠে ভূমধ্যসাগরের কোলে দূর পাহাড়ের গা থেকে। নাসোসের কানে এসে যেন বাজে জলপরী কাতর কণ্ঠ, ‘ছেড়ে দাও আমায়, যেতে দাও, বাঁচতে দাও আমাকে, নাসোস!’ (শেষ)
(গত দিনের পর)দেখতে না দেখতেই জাহাজের ডেক আবার আগের মতো পরিষ্কার হয়ে গেল। নোঙর তোলা হলো জাহাজের। ফের তারা যাত্রা শুরু করলেন সিসিলি দ্বীপের দিকে।সিসিলি...
