(গত দিনের পর)

অনন্ত রূপ লাবণ্যে ভরা এক মেয়ে। পর্যটক অবাক হলেন, নীল জলের ওপর পা ফেলে মেয়েটি তার দিকেই এগিয়ে আসছে। অবাক বিস্ময়ে পর্যটক তাকিয়ে রইলেন, দূরে মেয়েটির এগিয়ে আসার দিকে। তার দিকেই এগিয়ে আসছে সে।
কে সে? মনে মনে প্রশ্ন করে ফরাসি পর্যটক। মেয়েটি কি কোনো জলকন্যা? সাগর জলের গহিন তল থেকে উঠে আসছে? আমাকে কি দেখতে পাচ্ছে না সে? প্রচণ্ড রোদ, গুমোট আবহাওয়া। মৃদু পায়ে সাগরের বুকের ওপর দিয়ে হেঁটে হেঁটে মেয়েটি পর্যটকের একেবারে কাছে এসে দাঁড়ায়। যেন হাত বাড়ালেই ছুঁয়ে দেয়া যাবে মেয়েটিকে। স্বচ্ছ সোনালি কাঁচের মতো মেয়েটির শরীর। অথচ রোদে তার ছায়া পড়েনি মাটিতে।
পর্যটকের দিকে তাকিয়ে মেয়েটি বলে, ‘তৃষ্ণা পেয়েছে বুঝি? জল খাবে? মি’ি জল?’
বাকরুদ্ধ পর্যটক। কী বলবেন বুঝে উঠতে পারছেন না তিনি। এত সুমি’ কণ্ঠ মেয়েটির। কী অপরূপ রূপের লাবণ্য ছড়িয়ে পড়ছে চারিদিক। (চলবে)