(গত দিনের পর)
বড় করুণ সেই ইতিহাস, বড় বিচিত্র। এই ডাবের পানি খেলে সবার মন জুড়িয়ে যায় গো। চোখে নেমে আসে প্রশান্তির ছায়া।’
জলকন্যা আরো বলে, ‘ওগো বিদেশী, কিছুক্ষণ নিরবে কান পেতে শোনো। গহিন জলরাশির মর্মর ধ্বনি আর এই নারকেল গাছটির করুণ কান্না শুনতে পাবে তুমি। এই নারকেল গাছটির পাতায় পাতায়, এর বাকলে বাকলে সেই করুণ কাহিনী লেখা রয়েছে। স্পষ্ট পড়তে পারবে তুমি। এক চোখ বুজে দেখো।’
জলকন্যা এবার পর্যটকের পাশে গিয়ে বসে। বলে, ‘পড়তে পারছো না? শোনো তা হলে, আমিই শুনিয়ে যাই গল্পটি তোমাকে।’
‘মেয়েটির নাম ছিল হিনা। সকালের রোদের মতো উজ্জ্বল ছিল তার গায়ের রঙ। সিল্কের মতো তার মাথার সোনালি চুল। মেয়েটি যতই ডাঙর হতে লাগল, ততই তার রূপের দ্যুতি ছড়িয়ে পড়তে লাগলো সারা তাহিতি দ্বীপে। তার রূপের খ্যাতি অবশেষে ছড়িয়ে পড়ে সাগর জলের অতল তলেও। (চলবে)
(গত দিনের পর)বড় করুণ সেই ইতিহাস, বড় বিচিত্র। এই ডাবের পানি খেলে সবার মন জুড়িয়ে যায় গো। চোখে নেমে আসে প্রশান্তির ছায়া।’ জলকন্যা আরো বলে,...
