(গত দিনের পর)

দ্বীপের লু হাওয়ায় যখন প্রাণ তোমার ওষ্ঠাগত হবে, তোমার তৃষ্ণা মিটাব আমি। তখন পূর্ণতা পাবে আমার প্রেমের। মরণকালে এই আমি বলে যাচ্ছি।’
এদিকে মৎস্য দেবতা কী করলেন শুনুন হে পরদেশী পর্যটক, জলকন্যা বলে, ‘বাইন মাছটির মাথা কেটে ফেলেন বৃদ্ধ হিরো। তারপর তিনি বাইন মাছের কাটামুণ্ডুটি লতাপাতা ও গুল্ম দিয়ে পেঁচিয়ে হিনার হাতে দিয়ে বলেন, ‘নাও, হে সুন্দরী, এই মুণ্ডুটা তুমি নিয়ে যাও বাড়ি। তারপর আগুনে পুড়িয়ে পুঁতে রেখো কোনো শুষ্ক শক্ত মাটির গহিনে। খবরদার বাড়ি যাওয়ার পথে কোথাও থেমো না কিন্তু। বাইন মাছের এই মুণ্ডুটি নরম মাটির সংস্পর্শে এলে নিজেই গেঁথে যাবে মাটিতে। তাকে তখন আর খুঁজে পাবে না তুমি। মৃত্যুকালে বলে যাওয়া বাইন কুমারের সেই মনোবাসনা তখন ফলেও যেতে পারে, হে সুন্দরী মনুষ্য কন্যা।’
(চলবে)