ছোট্ট বন্ধুরা,
আজ জানবে তোমরা খাকসী সম্পর্কে। এর অপর নাম বনসরিষা। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। এ গাছের বীজ ওষুধ তৈরি করতে ব্যবহার করা হয়। এতে রয়েছে আইসোর্যামিন ও সিনিগ্রিন।
খাকসী স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়তা করে। এটি উদ্দীপক। খাকসীর কফ নিঃসারক গুণ আছে। এটি জ্বর উপশমে সহায়তা করে। এছাড়া এর মূত্রকারক গুণও রয়েছে। খাকসীর ইংরেজি wild mustard এবং বৈজ্ঞানিক নাম Sisymbrium irio. কঠিন শব্দগুলো বুঝতে বড়দের সহায়তা নিতে চেষ্টা করবে। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান
ছোট্ট বন্ধুরা, আজ জানবে তোমরা খাকসী সম্পর্কে। এর অপর নাম বনসরিষা। এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ঔষধি গাছ বা ভেষজ উদ্ভিদ। এ গাছের বীজ ওষুধ তৈরি...
