(গত দিনের পর)

এরপর সুন্দরী হিনা তার সখিদের নিয়ে রওয়ানা হয়, বাড়ির পথে। হেঁটে হেঁটে অনেকটা দূর চলে আসে তারা। এমন সময় সকাল গড়িয়ে দুপুর হয়। রোদে সব সখিদের মনে ইচ্ছে জাগে সাগর জলে নেমে সাঁতার কাটতে। একটুখানি গা জুড়িয়ে নিতে।
উত্তপ্ত দুপুরে সখিদের একজন বলে ওঠে, ‘উহ্, বড্ড গুমোট। চলো না, স্নান করে নিই আমরা সবাই।’
এক সখির মুখ থেকে এমন কথা শুনতে শুধু বাকি, সবাই ঝাঁপিয়ে পড়ে জলে। হিনাও ভুলে যায় মৎস্য দেবতার সতর্ক বাণী। বাইন মাছের মুণ্ডুটি সে মাটিতে রেখে ঝাঁপিয়ে পড়ে সাগর জলে। নীল জলে নেমে অনেকক্ষণ সাঁতার কাটে তারা।
সবাই ভুলে যায় হিনার হাতের সেই বাইন মাছের মুণ্ডুটির কথা। ভুলে যায় তারা এই মুণ্ডু মাটিতে রাখা যাবে না। নরম মাটির সংস্পর্শ পেলে মুণ্ডুটি মাটির গহিনে চলে যাবে। (চলবে)