(গত দিনের পর)
ভুলেই গেছিল, মৃত্যুর আগে বাইন কুমার বলে গিয়েছিল, ‘ওগো সুন্দরী, তোমার কারণে আজ আমাকে মরণকে বরণ করতে হচ্ছে। মৃত্যুর আগে আমি বলে যাচ্ছি, আজ হয়তো তোমার ভালোবাসা পেলাম না আমি। কিন্তু এমন দিন আসবে, যখন আমাকে ছাড়া তোমার চলবে না। দ্বীপের লু হাওয়ায় যখন প্রাণ তোমার ওষ্ঠাগত হবে, তোমার তৃষ্ণা মিটাব আমি। তখন পূর্ণতা পাবে আমার প্রেমের। মরণকালে এই আমি বলে যাচ্ছি।’
হিনার স্মৃতির পট থেকে মুছে গিয়েছিল বাইন কুমারের সেই বাণীটি।
সাগর পাড়ে এসে প্রচণ্ড রোদে বড় তৃষ্ণা পায় হিনা ও তার সখিদের। আর তখন তারা দেখতে পায় হৃষ্টপুষ্ঠ এই নারকেল গাছটি। গাছে ডাসা ডাসা ডাব ঝুলে আছে। হিনা সখিদের বলে, ‘এই তোরা কেউ যা না, এই ডাব গাছ থেকে ডাব পেড়ে আন। ডাবের পানি পিয়ে আজ তৃষ্ণা মিটাই।’ (চলবে)