ছোট্ট বন্ধুরা,
তোমরা জানো, বাবুই পাখি বাসা বোনার দক্ষ কারিগর। তাল, সুপারির উঁচু পত্রপল্লবে এ পাখির দর্শনীয় বাসা আর তার কিচিরমিচির পথিকের দৃষ্টি আকর্ষণ করে। খেজুর, তাল, সুপারি ইত্যাদি পাতা সরু করে ছিঁড়ে বাসা তৈরি করে থাকে বাবুই। বাবুই পাখির বাসায় দু’টি চেম্বার থাকে।
এ পাখি সম্পর্কে বিভিন্ন কথা প্রচলিত আছে। জানা যায়, পুরুষ বাবুই কষ্ট করে বাসা বোনে আর সেই বাসা যদি মাদী বাবুইয়ের পছন্দ হয়, তবে মাদী বাবুই বাসায় প্রবেশ করে। বাবুই বাসায় সামান্য কাদা এনে এতে জোনাকি পোকা পুঁতে দেয়। বাসায় জ্বলে জোনাকির আলো। বাসা থাকে আলোকিত। এবার ছবি দেখো।
-ইমরুল হাসান
ছোট্ট বন্ধুরা,তোমরা জানো, বাবুই পাখি বাসা বোনার দক্ষ কারিগর। তাল, সুপারির উঁচু পত্রপল্লবে এ পাখির দর্শনীয় বাসা আর তার কিচিরমিচির পথিকের দৃষ্টি আকর্ষণ করে। খেজুর,...
