(গত দিনের পর)
সখিদের মধ্যে যারা গাছ বাইতে পারে, তারা তখন তরতর করে উঠে যায় গাছে। পেড়ে আনে অনেকগুলো ডাব ও নারকেল। ডাব-নারকেলগুলো যখন কাটা হয়, হিনার দৃষ্টি পড়ে ডাবের খোলের মুখের দিকে। তিনটি চিহ্ন আঁকা রয়েছে নারকেলের প্রতিটি খোলে। একটি চিহ্ন দেখতে যেন বাইন মাছের ঠোঁটের মতো। বাকি দুইটি চিহ্ন যেন বাইন মাছেরই দুইটি চোখ। এমনি মনে হলো তখন হিনার কাছে।
এমন সময় হিনার স্মৃতির কোণে জেগে ওঠে সেই কথা,‘দ্বীপের লু হাওয়ায় যখন প্রাণ তোমার ওষ্ঠাগত হবে, তোমার তৃষ্ণা মিটাব আমি। তখন পূর্ণতা পাবে আমার প্রেমের। মরণকালে এই আমি বলে যাচ্ছি।’
(চলবে)
নি ত্যো প ন্যা স
