(গত দিনের পর)
হিনা ডাবের মুখে মুখ রেখে জল পান করে। আর তখনই তার দু’চোখ থেকে দুই ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে হিনার ললাট বেয়ে নিচে নরম মাটির কোলে। সেই অশ্রু ফোঁটা দুটো যেন গেঁথে যায়, মিশে যায় মাটির তলে লুকিয়ে থাকা গাছটির শিকড়ের সাথে। দৃশ্যটি সখিদের চোখও এড়ায় না। ‘কী হলো হিনা? তোমার চোখে অশ্রু কেন গো?’ হিনা কোনো উত্তর দেয় না। মুখে শুধু বলে, ‘চল সখি, সাগরে সাঁতার কেটে এই শরীরটাকে জুড়িয়ে নিই।’ সেদিন সব সখি সাঁতার কেটে উঠে এসেছিল। কিন্তু হিনা আর উঠে আসেনি। সে এই সাগর জলেই চিরকালের জন্য রয়ে গেছে। (শেষ)
