ছোট্ট বন্ধুরা,
তোমরা হয়তো আনারস পছন্দ করে থাকবে। এটি কী? অম্লমধুর রসবিশিষ্ট এক ধরনের ফল। বাণিজ্যিক ফল হিসেবে এর কদর বেশ। আনারসের উৎপত্তিস্থান সম্ভবত আমেরিকা। এরপর ইউরোপ ও এশিয়ায় এর চাষ শুরু হয়। আমাদের দেশে আনারস চাষের সূচনা সম্ভবত ১৬ শতকে। আনারসের ইংরেজি কী? Pineapple. পৃথিবীর অনেক দেশে এ ফল চাষ করা হয়। এগুলোর মধ্যে হাওয়াই দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের নাম উল্লেখ করা যায়।
- ইমরুল হাসান