(গত দিনের পর)
ময়ূরের নাচ দেখার পর এখন আর বিরক্তি নেই পিন্টির মনে। সে একটি ড্রয়িং শিট আর একটি রঙিন পেন্সিল তুলে নেয় হাতে। ময়ূরের ছবি আঁকতে বসে যায়। চেষ্টা করে আর বলে- নাহ, হচ্ছে না। ময়ূরের ছবি হচ্ছে না। কাকের মতো দেখাচ্ছে যে, উঁহ! বিরক্তিতে পেন্সিলটা ছুড়ে ফেলে দিয়ে উঠে যেতে চায় পিন্টি। আর তখনই ঘটে ঘটনাটি।
পিন্টি দেখে, তার পড়ার টেবিলের জানালা দিয়ে উঁকি দিচ্ছে ময়ূরটি। ঝলমলে রঙিন পাখার আলোয় ভরে যায় তার পড়ার টেবিলের চারপাশ। এক রঙিন জগৎ সৃষ্টি হয় পড়ার টেবিলে। ময়ূরটি উঁকি দিয়ে বলে, এই যে পিন্টি! ছবি আঁকবে? এই নাও এই রঙিন পেন্সিল। এটা দিয়ে ছবি আঁকো।
জানালা দিয়ে ময়ূর একটি রঙিন পেন্সিল বেড়ে দেয় পিন্টির দিকে। পিন্টি প্রথমে অবাক হয়। ভীষণ অবাক হয় সে। ময়ূরটি কথা বলছে! আর তখনই সে চেয়ে দেখে অসম্ভব সুন্দর একটি পেন্সিল। এমন পেন্সিল কখনো দেখেনি সে। (চলবে)