(গত দিনের পর)
চমকে উঠে পিন্টি। তারই হাতের আঁকা ময়ূরের মাথা কথা বলছে! অবাক কাণ্ড তো। কিছুটা ভয় পেলেও পিন্টি নিজেকে সামলে নেয়। ছবিটির অনুরোধে সে বৃত্তটির ভিতরে বিন্দুর মতো দু’টি চিহ্ন দিয়ে ময়ূরের চোখ আঁকার চেষ্টা করে। চোখের মনি দুটো আঁকার পর পরই পিন্টি শুনতে পায়, ‘বেশ, এখন আমি নিজেকে দেখতে পাচ্ছি।’
পিন্টি দেখে, ড্রয়িং শিটে আঁকা ময়ূরের মাথাটি এখন তার চোখ দুটোকে ঘুুরিয়ে ঘুরিয়ে চারপাশটা দেখে নিচ্ছে। তারপর বলছে, ‘আহ! এ কেমন চোখ আঁকলে আমার? স্পষ্ট করে দেখতে পাচ্ছি না যে। আরো একটু সুন্দর করে আঁকো। আরো যতœ নিয়ে কাজ করো পিন্টি। তা হলে দেখবে চোখ দুটো আমার সুন্দর হয়ে যাবে।’
নিজের হাতে আঁকা ড্রয়িংটির মুখ থেকে কথা শুনে পিন্টি ভীষণ অবাক হয়। আর কিছু ভাবতে পারে না সে। তাই, কৈফিৎ দেয়ার স্বরে পিন্টি বলে, ‘আমি তো ভালো আঁকতে পারি না।’ (চলবে)