ছোট্ট বন্ধুরা,
আজ জানবে তোমরা ম্যারাবু সম্পর্কে। এটি একটি বড় ধরনের সারস। পাখিটি পাওয়া যায় পশ্চিম আফ্রিকায়, বিশেষ করে সাহারার দক্ষিণে। এই পাখির পালকগুচ্ছ বেশ আকর্ষণীয়, যা টুপি ইত্যাদিতে শোভা পায়। ম্যারাবুর উচ্চতা প্রায় ১৫০ সেন্টিমিটার, ওজন নয় কেজির বেশি এবং ডানার বিস্তার তিন দশমিক পাঁচ মিটারের বেশি। বিভিন্ন জাত ও রঙের ম্যারাবু রয়েছে। এটি সাধারণত মাছ, ব্যাঙ ও পোকামাকড় খায়। এবার ছবি দেখো এবং মজা করো। ইচ্ছে করলে অবসরে আঁকতেও পারো।
-ইমরুল হাসান