(গত দিনের পর)
ছবিটি বলে, ‘কিছুটা হয়েছে। আরো মনোযোগী হয়ে আঁকো! ভুল হলে আমি বলে দেবো। তুমি শুধু চেষ্টা করে যাও। মনোযোগী হও কাজে।’
পিন্টি ছবি আঁকছে আর ভাবছে, ‘মন্দো নয়, ভুল হলে তো ছবি নিজেই আমাকে বলে দিবে। সম্পূর্ণ চিত্রটি আবার মুছে ফেলে সে। আবার সেই রঙিন পেন্সিলটি দিয়ে আঁকতে চেষ্টা করে। এবার আরো বেশি মনোযোগী সে। মাথা একবার আঁকে, আবার মুছে। আবার আঁকে, আবার মুছে।
‘উঁহ! ধীরে ধীরে মুছো পিন্টি। ব্যথা পাচ্ছি তো। এত অধৈর্য্য হলে হয়?’ আঁকা ছবিটি চিৎকার করে ওঠে। ‘মাথাটা যে আমার ললিপপের মতো দেখাচ্ছে। একগুচ্ছো ঝুঁটি দাও মাথায়। ময়ূরের ঝুঁটি দেখোনি? নিশ্চয়ই দেখেছো। ওই যে মাথার উপরে দাঁড়িয়ে থাকে?’
ললিপপের কথা শুনে হেসে ফেলে পিন্টি। তাড়াতাড়ি পেন্সিলের কয়েকটি আঁচড় দিয়ে বৃত্তটির মাথায় ঝুঁটি এঁকে দেয় সে।
(চলবে)
