(গত দিনের পর)
‘ঠিক আছে, হয়তো ঠিকই বলেছ তুমি। কিন্তু ধন্যবাদটা তোমারই প্রাপ্য’- এ কথা বলে পিন্টি ময়ূরের দেয়া সেই রঙিন পেন্সিলটা নিজের স্কুল ব্যাগে গুছিয়ে রেখে দেয়। ড্রয়িং শিটটিও রেখে দেয় টেবিলে গুঁছিয়ে।
পরদিন সকালে ঘুম ভাঙতেই পিন্টি লাফ দিয়ে উঠে বিছানা থেকে। তাড়াতাড়ি সে ছুটে যায় তার স্কুল ব্যাগের কাছে। কিন্তু কই! পেন্সিলটা সে খুঁজে পাচ্ছে না। তার স্পষ্ট মনে আছে, স্কুল ব্যাগেই রেখেছিল পেন্সিলটা। স্কুল ব্যাগটি তন্ন তন্ন করে খুঁজল সে। রাখার মতো সম্ভাব্য অন্যান্য জায়গায়ও খুঁজে দেখল। কিন্তু পেন্সিলটার চিহ্নও আর খুঁজে পেল না সে।
পিন্টি আনমনে বিড়বিড় করে বলছে, ‘আমি তো এই ব্যাগেই রেখেছিলাম পেন্সিলটা। তা হলে? কোথায় গেল সেটি। এমন সুন্দর পেন্সিলটা, এখন কোথায় খুঁজে পাই? দেখিত সেই ড্রয়িং শিটটা কোথায়। হ্যাঁ পেয়েছি। এই তো! এই শিটেই তো ছবিটা এঁকেছিলাম। কিন্তু ছবিটা কই? (চলবে)
