(গত দিনের পর)
কাগজটি সম্পূর্ণ ফাঁকা যে। শুধু ইরেজার ঘষামাজার দাগগুলোর চিহ্ন রয়েছে। ছবিটি নেই।
মন খারাপ হয়ে যায় পিন্টির। কোথাও সে পেন্সিলটা আর খুঁজে পেল না। পেন্সিলে আঁকা ছবিটাও উধাও। কী করে যে কী হয়ে গেল। পিন্টি ভীষণ চিন্তায় পড়ে যায়। তার কাছে মনে হচ্ছে, গতকালের পুরো বিকেলটাই বুঝি একটি স্বপ্ন ছিল। আবার সে ভাবে। কিন্তু ড্রয়িং শিটে তো রাবার ঘষামাজার স্পষ্ট দাগ রয়ে গেছে। দেখে বুঝা যাচ্ছে, ছবি আঁকার চেষ্টা করা হয়েছে এটার ওপর। কিন্তু ছবিটা কই? শিট থেকে ছবিটা উধাও হয়ে গেল কীভাবে? পিন্ট আরো কিছুক্ষণ পেন্সিলটা খুঁজে ফেরে, কিন্তু পায় না।
অবশেষে তার নিজের ড্রয়িং পেন্সিলটি হাতে নেয় সে। মনোযোগী হয় অনুরূপ আরেকটি ছবি আঁকার কাজে। আগের সেই ড্রয়িং শিটটির ওপরই আঁকতে বসে সে। (চলবে)