(গত দিনের পর)
গতকালকের সেই ময়ূরটিই আঁকবে সে আবার। অনেক চেষ্টা, আরো অনেক চেষ্টা, অনেক মনোযোগী সে আজ।
পিন্টি বুঝতে পাওে, ছবি আঁকা আসলে কোনো মন্ত্র নয়। বার বার চেষ্টার ফসল। চেষ্টা করলে কী না হয়।
পিন্টি ছবি আঁকছে আর নিজের সাথে কথা বলছে, ‘এই তো, এই এঁকে ফেললাম আরেকটি ময়ূরের মাথা। দু’টি চোখ, মাথায় ঝুঁটি, ঠোঁট। বাহ্, বেশ হয়েছে তো! তার পর আঁকলাম- এই তো ময়ূরের গলা, ময়ূরের পাখা, পা এবং লেজ।’
এখন মনে মনে বেশ খুশি সে। ছবিটির দিকে তাকিয়ে বলে, ‘হ্যাঁ, হয়েছে। বেশ ভালোই হয়েছে। আগেরটার চেয়ে কোনো অংশে কম হয়নি। নিশ্চয়ই ক্লাসের অন্য ছেলেদের চেয়ে ভালো।
(চলবে)
