মারিয়ানা তার পুতুলটিকে খুব আদর করে। ভারি সুন্দর পুতুলটি তার। নাম বিগমেরী। গত বড় দিনের তুষার পড়া রাতে সান্তা ক্লজ মারিয়ানার পুতুলটির জন্য একটি গিফট বক্স পাঠিয়েছে। মারিয়ানা তো ভীষণ খুশি। তার পুতুলের জন্য গিফট পাঠিয়েছে সান্তা ক্লজ। তাও এই ক্রিসমাস ডে’তে। লাল র্যাপারে সুন্দর করে প্যাক করা গিফট বক্সটি পাঠিয়েছেন তিনি।
মারিয়ানা গিফট বক্সটি খোলে। তার আনন্দ যেন আর ধরে না। উলের তৈরি নীল রঙের একটি ‘ফ্রক’, একটি সাদা রঙের পাতলা ‘দোপাট্টা’, একটি গোলাপি রঙের ‘প্যারাসল ছাতা’ আর একটি হলদে রেশমি কাপড়ের ‘মাফলার’। খুবই চমৎকার!
(চলবে)