ছোট্ট বন্ধুরা,

তোমরা নিশ্চয়ই তোরঙ্গ চেনো, তাই না? এটি কী? বিশেষ ধরনের বাক্স, যাতে তালা-চাবিরও ব্যবস্থা থাকে। তোরঙ্গের অপর নাম পেটরা। এটি কী দিয়ে তৈরি করা হয়? সাধারণত ইস্পাত দিয়ে। অন্য ধাতু বা কাঠ দিয়েও তৈরি করা যায়। নানা রঙের, বিভিন্ন আকারের তোরঙ্গ পাওয়া যায়।
তোরঙ্গের ইংরেজি কী? ট্রাঙ্ক। এবার ছবি দেখ এবং মজা করো।